ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
শসার কেজি আড়াই লাখ টাকার বেশি! কী আছে এতে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 February, 2022, 10:51 AM

শসার কেজি আড়াই লাখ টাকার বেশি! কী আছে এতে?

শসার কেজি আড়াই লাখ টাকার বেশি! কী আছে এতে?

কখনও শুনেছেন শসার দাম লাখ টাকার ওপরে? ভাবতেই পারেন বাজারে গেলে তো ২০ কিংবা ৪০ টাকা কেজিতে শসা কিনতে পাওয়া যায়। তাহলে এ কী ধরনের শসা, যার দাম আড়াই লাখ টাকারও বেশি!

না, বাজারে ঘুরে যে শসা দেখতে পান, এই শসা কিন্তু সেই গোত্রের নয়। এর জন্ম জমিতে নয়। এই শসা জন্মায় সমুদ্রের নীচে, যা ‘সি কিউকাম্বার’ নামে পরিচিত। ‘সি কিউকাম্বার’নামে পরিচিত হলেও এটা আসলে এক ধরনের সামুদ্রিক জীব।
ভারত এবং শ্রীলঙ্কার মাঝে মুন্নার খাঁড়িতে মূলত এই জীব পাওয়া যায়। আন্তর্জাতিক বাজারে এই সামুদ্রিক শসার বিপুল চাহিদা এবং দামও বেশি। মুন্নার খাঁড়ি থেকে এই সামুদ্রিক জীবের বিপুল চোরাচালান হয়।

কেন এত চাহিদা শসার?

জানা গেছে, যৌনবর্ধক ওষুধ, ক্যানসারের চিকিৎসা, তেল, ক্রিম এবং প্রসাধনী সামগ্রী বানাতে এই সামুদ্রিক জীবকে ব্যবহার করা হয়। ওষুধ ছাড়াও চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে এই জীবের দামি রেসিপি তৈরি হয়।

সামুদ্রিক শসা একিনোডার্ম প্রজাতির জীব। আকার অনেকটা টিউবের মতো এবং দেখতে অনেকটা শসার মতো। তাই এর নাম ‘সি কিউকাম্বার’ দেওয়া হয়েছে। সমুদ্রের নীচে বালিতে লুকিয়ে থাকা ছোট ছোট জীব এর খাদ্য। এর গা নরম তুলতুলে। সমুদ্রের বাস্তুতন্ত্রের উপর এই জীবের বিশেষ ভূমিকা রয়েছে। এর বিষ্ঠায় যে নাইট্রোজেন, অ্যামোনিয়া এবং ক্যালসিয়াম রয়েছে তা প্রবাল প্রাচীরের জন্য খুবই উপযোগী।

এই জীবের চোরাচালানের জন্য বিলুপ্ত হয়ে যাচ্ছে ক্রমেই। ৪১ বছরে এই সামুদ্রিক শসার দাম বহু গুণ বেড়ে গেছে। ১৯৮০ সালে এই শসার দাম কেজি প্রতি পাঁচ হাজার টাকা ছিল। এখন যা বেড়ে হয়েছে ২১ হাজার। তবে এর মধ্যে কয়েকটি বিশেষ প্রজাতির শসা রয়েছে যার এক কেজির দাম আড়াই লাখেরও বেশি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status