|
অভিযানকালে ডিবি পুলিশকে কোপালেন মাদক ব্যবসায়ী!
নতুন সময় প্রতিবেদক
|
![]() অভিযানকালে ডিবি পুলিশকে কোপালেন মাদক ব্যবসায়ী! পুলিশ জানিয়েছে এ ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ীও হাসুয়ার আঘাতে আহত হয়েছেন। তাদের দুজনকেই রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে ফেনসিডিল ও হেরোইন উদ্ধার করেছে। এছাড়া তাদের ওপর হামলায় ব্যবহৃত ধারালো হাসুয়াটিও জব্দ করা হয়েছে। আহত ডিবি পুলিশ কনস্টেবলের (কনস্টেবল নং- ১০৬৭) নাম আতিকুর রহমান। তিনি রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত। আর হামলাকারী মাদক ব্যবসায়ীর নাম আমিনুল ইসলাম। তার বাড়ি মতিহারের ডাসমারী এলাকায়। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-কমিশনার আরেফিন জুয়েল সাংবাদিকদের জানান, মাদকদ্রব্য কেনাবেচার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় দুপুরে অভিযান চালায়। ওই টিমে মহানগর ডিবির দু’জন উপ-পরিদর্শকসহ (এসআই) ও ডিবি পুলিশের নয় সদস্য ছিল। তাদের শরীরে ডিবি পুলিশের জ্যাকেট ছিল। তারা কয়েক ভাগে বিভক্ত হয়ে আমিনুলের বাড়িতে অভিযান চালায়। অগ্রভাগে থাকা দলটি ফেনসিডিল বিক্রির সময় আমিনুলকে ঘিরে ফেলে। এ সময় আমিনুল হাসুয়া নিয়ে এসে কনস্টেবল আতিকুরের হাতে কোপ দেয়। ধারালো অস্ত্রের আঘাতে তার দুটি আঙ্গুল জখম হয়। পরে অন্য পুলিশ সদস্যরা গিয়ে আমিনুলকে ধরে ফেলে। তখন ধস্তাধস্তি করে পালাতে গিয়ে একই হাসুয়ায় আমিনুলও আহত হন। পরে দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আটক অবস্থায় ডিবি পুলিশের হেফাজতে হামলাকারী আমিনুলের চিকিৎসা চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হবে। এসব মামলায় আমিনুলকে গ্রেফতার দেখানো হবে বলেও জানান ডিবি পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
