ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ক্রিকেট ইতিহাসে ‌‘অবিশ্বাস্য’ আউট আন্দ্রে রাসেল (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 January, 2022, 10:20 AM

ক্রিকেট ইতিহাসে ‌‘অবিশ্বাস্য’ আউট আন্দ্রে রাসেল (ভিডিও)

ক্রিকেট ইতিহাসে ‌‘অবিশ্বাস্য’ আউট আন্দ্রে রাসেল (ভিডিও)

ক্রিকেটের ইতিহাসে এক ‘অবিশ্বাস্য’ আউট হলেন আন্দ্রে রাসেল। শুক্রবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মিনিস্টার গ্রুপ ঢাকার আন্দ্রে রাসেল যেভাবে আউট হয়েছেন, সেটা ক্রিকেট ইতিহাসেই অনন্য হয়ে থাকবে।

ঢাকার ইনিংসের ১৫তম ওভারে ঘটেছে ওই বিস্ময়কর ঘটনা। ওই সময় ঢাকার হয়ে ব্যাট করছিলেন আন্দ্রে রাসেল ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বল করছিলেন থিসারা পেরেরা। রাসেল এদিনের ম্যাচে নিজের দ্বিতীয় বল খেলার সময় থিসারা পেরেরাকে মিড উইকেট দিয়ে বড় একটা ছক্কা হাঁকান। ২ বলে ৭ রান নেওয়া রাসেল ঝড় দেখার জন্য সবাই তখন নড়েচড়ে বসতে শুরু করেছে। বিপত্তি ঘটল এর পরের বলেই। ওই ওভারে শর্ট থার্ডম্যানের দিকে বল মেরে রান নেওয়ার জন্য দৌড় দেন রাসেল-মাহমুদউল্লাহ।
শর্ট থার্ডম্যানে দাঁড়ানো ফিল্ডার মেহেদি হাসান ব্যাটসম্যানের প্রান্ত লক্ষ্য করে বল থ্রো করেন। ওই সময় ব্যাটসম্যানের প্রান্তে দৌড়াচ্ছিলেন মাহমুদউল্লাহ। মেহেদির করা সেই থ্রো ব্যাটসম্যান প্রান্তের স্টাম্পে গিয়ে আঘাত করে। আবার ওই থ্রোই আন্দ্রে রাসেল যেদিকে দৌড়াচ্ছিলেন, সেদিকে গড়াতে গড়াতে স্টাম্পে গিয়ে লাগে ও বেল পড়ে যায়।

থার্ড আম্পায়ার দুটি রানআউটের আবেদনই পরখ করেন। মাহমুদউল্লাহর ক্ষেত্রে দেখা গেল, নিরাপদেই আছেন তিনি। কিন্তু রাসেলের প্রান্তে দেখা গেল, ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার তখনো দাগের বাইরে। সম্পূর্ণ নিরাপদ এক প্রান্তে থেকেও আউট হয়ে গেলেন রাসেল!

শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৩ রান তোলে রাসেলের ঢাকা। কিন্তু এই ম্যাচ রাসেলরা হারেন ৫ উইকেটে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status