ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
পরীমণি-রাজের বিয়ে হচ্ছে আজ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 January, 2022, 10:19 AM



পরীমণি-রাজের বিয়ে হচ্ছে আজ!

পরীমণি-রাজের বিয়ে হচ্ছে আজ!

পরীমণি ও রাজের ভাষ্যমতে, তাদের বিয়ে হয়েছে ২০২১ সালের ১৭ অক্টোবর। আর  বিয়ের কথা সামনে আনেন ১০ জানুয়ারি। বাবা-মা হচ্ছেন এ খবর দেওয়ার মাধ্যমে তারা যে বিয়ে করেছেন সে খবরও দেন।  

সেই পরীমণি ও রাজ আজ আবার বিয়ে করছেন। শুক্রবার দিবাগতর রাতে বেশ ঘটা করেই হলুদ সন্ধ্যা হলো তাদের। আর আজ আনুষ্ঠানিকভাবে হচ্ছে বিয়ে। তাদের হলুদন সন্ধ্যার কিছু ছবি নির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে পোস্ট করেছেন।

পরী-রাজের এ বিয়েতে কৌতুহলী পাঠকের মনে অবশ্যই প্রশ্ন জাগবে, ১৭ অক্টোবর বিয়ে করলে আজ আবার বিয়ে কেনো? প্রশ্নের উত্তর দিয়েছেন পরীমণি নিজেই। তিনি জানান, সেদিন আমাদের বিয়েটা অনেকটা পুতুলের বিয়ের মতো হয়েছে। ছিলো না কোনো আনুষ্ঠানিকতা, আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকেই তো জানতেনই না। আনুষ্ঠানিকভাবে অনেকটা ঘরোয়া আয়োজনেই আবার আমাদের বর-বধু সাজতে হচ্ছে। গতকাল গায়ে হলুদের অনুষ্ঠানও করেছি।

এদিকে জানা গেছে, রাজের এবারের বিয়েটাও খুব বেশি অতিথী থাকছেন না। দুইপরিবার মিলে ২০-থেকে ২৫ জনের মতো লোক থাকছেন। তবে এর মধ্যে গতকাল গায়ে হলুদের সন্ধ্যায় চয়নিকা চৌধুরী ছাড়াও হাজির ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও রেদোয়ান রনিসহ বেশ কয়েকজন নির্মাতা।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং শুরুর পরশরিফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীমণির। পরিচয়ের মাত্র সাত দিনের মধ্যে প্রেম হয় তাদের এরপর বিয়ে।  সুখবর দিয়েছেন বাবা-মা হওয়ারও।

এর আগে পরীমণি জানান,  গুনিন ছবির শুটিং করতে গিয়ে ওর সঙ্গে পরিচয়। কাজ করতে করতে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়। এরপর প্রেম। আমাদের প্রেমের বয়স মাত্র ৭ দিন। সাত দিন প্রেমের পরই আমরা বিয়ের সিদ্ধান্ত নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status