ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
জোড়া লাগছে সামান্থা-নাগার ভেঙে যাওয়া দাম্পত্য?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 January, 2022, 10:34 AM

জোড়া লাগছে সামান্থা-নাগার ভেঙে যাওয়া দাম্পত্য?

জোড়া লাগছে সামান্থা-নাগার ভেঙে যাওয়া দাম্পত্য?

তিক্ততা ভুলে কাছাকাছি আসছেন তারা? জোড়া লাগতে চলেছে ভেঙে যাওয়া দাম্পত্য? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে নাগা চৈতন্য এবং সামান্থা প্রভুর অনুরাগীদের মনে।

সচরাচর খ্যাতনামীদের জীবনের ওঠাপড়ার আভাস দেয় তাদের নানা ইঙ্গিতমূলক পোস্ট। কিন্তু এ ক্ষেত্রে যেন উলটপুরাণ। একটি পোস্ট উধাও হতেই শুরু যাবতীয় জল্পনা। সামান্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তার বিবাহ বিচ্ছেদের বিবৃতি। অর্থাৎ সেই পোস্ট যে দায়িত্ব নিয়ে সামান্থাই মুছে দিয়েছেন, তা আর বুঝতে বাকি থাকে না।
গত ২ অক্টোবর সেই বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের কথা প্রকাশ্যে এনেছিলেন সামান্থা। একই বিবৃতি পোস্ট করেছিলেন তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যও। প্রশ্ন উঠছে, চার মাসের মাথায় আচমকা এই পোস্ট কেন সরিয়ে নিলেন ‘ফ্যামিলি ম্যান’-এর রাজি? তবে কি আলাদা হওয়ার সিদ্ধান্ত ভুলে কি ফের এক হবেন তারা?

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে নাগার একটি মন্তব্য আরও উস্কে দিয়েছে এই জল্পনা। পর্দায় কোন নায়িকার সঙ্গে তাকে সব চেয়ে ভাল মানায় জানতে চাওয়া হলে প্রাক্তন স্ত্রীর নাম নেন দক্ষিণী তারকা। বেশি শব্দ খরচ না করে শুধু বলেন, “সামান্থা”। দু’জনের মতিগতি লক্ষ্য করে অনেকেই বলছেন, অভিমানের বরফ নাকি গলছে। কিন্তু সত্যিই কি তাই? দুই তারকার মুখে কুলুপ। যদিও এক সংবাদমাধ্যম সূত্রের খবর, নিজের ইনস্টাগ্রাম থেকে ‘অপ্রয়োজনীয়’ পোস্ট সরিয়ে দিচ্ছেন সামান্থা। তাই বিচ্ছেদের বিবৃতিটিও আর রাখেননি তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status