|
বৃষ্টিতে থামলো অস্ট্রেলিয়ার ইনিংস, বাংলাদেশের সামনে লক্ষ্য কত?
নতুন সময় ডেস্ক
|
![]() বৃষ্টিতে থামলো অস্ট্রেলিয়ার ইনিংস, বাংলাদেশের সামনে লক্ষ্য কত? বৃহস্পতিবার (১১ জুন) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করতে নেমে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে সফরকারীরা। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের জয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৪২ ওভারে ১৯২ রান। দুপুর ২টা ৩৮ মিনিটে বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। বিকেল ৩টা ৩৪ মিনিট থেকে ওভার কাটা শুরু হয়। পরে বৃষ্টি থেমে মাঠ খেলার উপযোগী হলেও বিকেল ৪টা ৪৫ মিনিটে আম্পায়াররা পরিদর্শন শেষে জানান, অস্ট্রেলিয়া আর ব্যাটিংয়ে নামতে পারবে না। তবে আবার বৃষ্টি নামলে বাংলাদেশের লক্ষ্য পরিবর্তিত হতে পারে। এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটাই ছিল দুঃস্বপ্নের। ইনিংসের তৃতীয় বলেই তাসকিন আহমেদের বলে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজুর রহমান তুলে নেন কুপার কনোলি ও ম্যাট রেনশর উইকেট। দুই ব্যাটারকেই ক্যাচে পরিণত করেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। শুরুতেই ধাক্কা খাওয়া অস্ট্রেলিয়া ২৫ রানেই হারায় চার উইকেট। পরে অ্যালেক্স ক্যারি ১৩ রান করে মোস্তাফিজের শিকার হন। এরপর তানভীর ইসলাম দ্রুত দুই উইকেট তুলে নিলে ৮১ রানেই ৬ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে সফরকারীরা। সেখান থেকে দলের হাল ধরেন মার্নাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেট। সপ্তম উইকেটে তারা গড়েন ১০০ রানের গুরুত্বপূর্ণ জুটি। শেষ পর্যন্ত তাসকিন আহমেদ ৪৮ বলে ৫২ রান করা বার্টলেটকে বোল্ড করে এই জুটি ভাঙেন। বৃষ্টি নামার আগে লাবুশেন ৫৫ রানে অপরাজিত ছিলেন। এরপর বৃষ্টির কারণে আর মাঠে নামতে পারেনি অস্ট্রেলিয়া। ফলে ৪২ ওভারে ১৮৭ রানে তাদের ইনিংস শেষ ঘোষণা করা হয় এবং বাংলাদেশের সামনে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য দাঁড়ায়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১
মান সনদ নেই, এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
