ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
চাকরির ভাইভা দিয়ে ফেরা হলো না সুমাইয়ার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 21 January, 2022, 11:59 PM

চাকরির ভাইভা দিয়ে ফেরা হলো না সুমাইয়ার

চাকরির ভাইভা দিয়ে ফেরা হলো না সুমাইয়ার

চাকরির ভাইভা দিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে বাসায় ফিরছিলেন সুমাইয়া আক্তার সাবি (২৬) নামে এক গৃহবধূ। পথে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান তিনি।

শুক্রবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা তালতলা এলাকায় হাজী আফসার করিম মার্কেটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার সাবি জেলার সদর থানার সৈয়দপুর কড়ইতলা এলাকার হাজী আইনুল হকের মেয়ে ও আলমগীর হোসেনের স্ত্রী।

বিষয়টি রাতে সুমাইয়া আক্তার সাবির বাবা হাজী আইনুল হক নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে তার মেয়ে জামাতা আলমগীরকে নিয়ে ঢাকার শাখারীবাজার এলাকায় একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যায়। ইন্টারভিউ শেষ করে স্বামীর মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়।

এতে তার মেয়ে ছিটকে রাস্তায় পড়ে যায়। বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি ট্রাক তার মেয়েকে চাপা দিয়ে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মেয়ের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ২০১৩ সালে তার মেয়ের বিয়ে হয়। সংসারে আনুষা নামে পাঁচ বছরের একটি মেয়ে ও আনাছ নামে দেড় বছরের একটি ছেলে রয়েছে।

ফতুল্লা মডেল থানার পরির্দশক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status