ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
৩৬তম সেতু উদ্বোধন ১০০ সেতু তৈরি করতে চায় ব্যারিস্টার সুমন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 21 January, 2022, 8:20 PM

৩৬তম সেতু উদ্বোধন ১০০ সেতু তৈরি করতে চায় ব্যারিস্টার সুমন

৩৬তম সেতু উদ্বোধন ১০০ সেতু তৈরি করতে চায় ব্যারিস্টার সুমন

এলাকার মানুষের উন্নয়নের জন্য অন্তত ১০০ সেতু তৈরি করে থামতে চান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা বাগান এলাকায় নিজ অর্থায়নে ৩৬তম সেতুর উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

ব্যারিস্টার সুমন বলেন, আমি ইতোমধ্যে ৩৬টি সেতু তৈরি করেছি আরও করতে চাই। অন্তত ১০০ সেতু করে থামতে চাই। সেতু ছাড়াও আমি এলাকায় রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। ভবিষ্যতে আরও করব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটি উদ্বোধন করেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বশির আহমেদ। এ সময় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান নার্গিস আহমেদ উপস্থিত ছিলেন।

চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্করের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে অতিথিরা হেলিকপ্টারে করে প্রথমে চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে আসলে ব্যারিস্টার সুমন তাদেরকে স্বাগত জানান।

প্রায় চার লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। এতে অর্থায়ন করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সেতুটি পেয়ে উল্লসিত রামগঙ্গা চা বাগানের শ্রমিকরা। তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status