ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
শ্রীপুরে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দুটি বগি লাইনচ্যুত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 January, 2022, 1:39 PM

শ্রীপুরে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দুটি বগি লাইনচ্যুত

শ্রীপুরে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দুটি বগি লাইনচ্যুত

শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার কাওরাইদ এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাওরাইদ রেল স্টেশন মাস্টার আমিনুল ইসলাম। এ ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টা ১২ মিনিটে শ্রীপুর স্টেশন ত্যাগ করে কাওরাইদ অভিমুখে যাত্রা করে। ট্রেনটি কাওরাইদ স্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। কাওরাইদ রেললাইন স্টেশন এলাকায় স্লিপার খুলে রেল লাইন মেরামতে কাজ চলছিল। মেরামতকরীরা (গ্যাং সদস্যরা) লাইনের নিচে কাঠ সরিয়ে ফেলে। বিষয়টি কাওরাইদ স্টেশন মাস্টারকে অবহিত করেননি তাঁরা।

অন্যদিকে মহুয়া এক্সপ্রেস ট্রেনটিকে দুই নম্বর লাইনে প্রবেশের অনুমতি দেন স্টেশন কর্মরত মাস্টার। পরে ট্রেনটি স্টেশনের প্রবেশের আগেই একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হন। রেল স্টেশনের এক নম্বর লাইনে যানচলাচল স্বাভাবিক আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ।

কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, ‘ইঞ্জিনিয়ারিং শাখা আমাদেরকে অবহিত না করে স্লিপার খুলে কাজ করার কারণে দুর্ঘটনায় শিকার হয়েছে ট্রেন।’

গফরগাঁও থেকে শ্রীপুর পর্যন্ত দায়িত্বে থাকা পি ডব্লিউ মোস্তাফিজুর রহমান বলেন, রেললাইনের সংস্কার কাজ করার জন্য কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টারকে অবহিত করা হয়েছে।

কিন্তু স্টেশন মাস্টার তো এ বিষয়ে জানেন না বলে জানিয়েছেন?-এমন প্রশ্নের উত্তরে মোস্তাফিজুর রহমান বলেন, ‘সেটি তাঁর বিষয়। আমি লিখিতভাবে জানিয়ে কাজ শুরু করেছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status