ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
বদলগাছীতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী ৭ ব্যক্তি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 January, 2022, 1:43 PM

বদলগাছীতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী ৭ ব্যক্তি গ্রেপ্তার

বদলগাছীতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী ৭ ব্যক্তি গ্রেপ্তার

পর্নোগ্রাফি ভিডিও তৈরির সরঞ্জামাদিসহ ৭ সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়েছেপর্নোগ্রাফি ভিডিও তৈরির সরঞ্জামাদিসহ ৭ সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁর বদলগাছীতে ৭ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাত ৯টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার জগন্নাথপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে আনিছুর রহমান (২৮), ফয়জাবাদ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে রনি আহম্মেদ (২৮), কামারবাড়ী গ্রামের নারায়ন পাহানের ছেলে উপেন পাহান (২৮), রামদাস পাহানের ছেলে পবিত্র পাহান (২৪), দেউলিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে রনি হোসেন (২৩), হাপানিয়া গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও সেনপাড়া গ্রামের মৃত দেবেন্দ্রনাথ প্রামানিকের ছেলে শ্যামল চন্দ্র প্রামাণিকের (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র‍্যাব ক্যাম্প কোম্পানি স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে গতকাল রাত সোয়া ৮টায় বদলগাছী হাটখোলা বাজার পুরোনো ব্রিজ রোড এলাকায় অভিযান চালায় র‍্যাবের সদস্যরা। এ সময় জজ মার্কেটের দোতলা থেকে ওই ৭ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৭টি সিপিইউ,৮টি হার্ডডিস্ক,৭টি মনিটর,৭টি মাউস, ২১টি বিভিন্ন ক্যাবল এবং ৭টি কিবোর্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status