ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
হঠাৎ ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, কারণ কী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 May, 2026, 12:03 PM

হঠাৎ ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, কারণ কী

হঠাৎ ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, কারণ কী

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশবিষয়ক সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহানের দপ্তরে বিকেল পাঁচটার পর ভারতীয় দূতকে ডেকে নিয়ে এই প্রতিবাদ জানানো হয়। চলতি মাসের মাঝামাঝি একটি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া হিমন্ত বিশ্ব শর্মার সাক্ষাৎকার সরকারের দৃষ্টিগোচর হওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়।

ওই সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে অবমাননাকর ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বলে ঢাকার মূল্যায়ন। বিশেষত কথিত 'পুশব্যাক' বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানো সংক্রান্ত তার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।


ভারতীয় দূতের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, স্পর্শকাতর দ্বিপক্ষীয় ইস্যুতে তথ্যপ্রমাণহীন বক্তব্য প্রকাশ্যে দেওয়া দুই প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য কোনোভাবেই সহায়ক নয়। যেকোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক নিয়ম ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে সমাধান করার কথাও বলা হয়েছে।

একই সঙ্গে ভারতীয় রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এমন মন্তব্য থেকে যেন তারা বিরত থাকেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status