ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
আচমকা প্রেসার কমে গেলে তৎক্ষণাৎ যা করবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 10:55 AM

আচমকা প্রেসার কমে গেলে তৎক্ষণাৎ যা করবেন

আচমকা প্রেসার কমে গেলে তৎক্ষণাৎ যা করবেন

সাধারণত একজন সুস্থ মানুষের রক্তচাপ থাকে ১২০/৮০। সেটা ৯০/৬০ বা এর আশপাশে থাকলে লো ব্লাড প্রেসার হিসেবে গণ্য করা হয়। আচমকা প্রেসার লো হলে মাথা ঘোরা, ক্লান্তি বোধ, অজ্ঞান হওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড়, অবসাদ, চোখে ঝাপসা দেখা এবং শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা হয়।

তাছাড়া হঠাৎ প্রেসার অতিরিক্ত কমে গেলে মস্তিষ্ক, কিডনি ও হৃদপিণ্ডে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। এরকম অবস্থায় মানবদেহে অস্বাভাবিকতা দেখা দেয়। তাই প্রেসার কমে গেলে সঙ্গে সঙ্গে যা যা করতে হবে চলুন তা জেনে নেয়া যাক-

>> সর্বপ্রথম প্রেসার মাপুন।

>> কিসমিস পানিতে ভেজান। দ্রুত সেই পানি পান করুন।

>> এক গ্লাস পানিতে আধা চা চামচ লবণ মেশান। চটজলদি ওই লবণ-পানি পান করুন।

>> এক গ্লাস গাজরের জুসে সামান্য মধু মেশান। সকালে খালি পেটে তা একনাগাড়ে পান করুন।

>> অবস্থা বেগতিক হলে এক কাপ পানিতে এক টেবিল চামচ যষ্টিমধু মেশান। তৎক্ষণাৎ তা পান করুন।

>> হট চকলেটসহ যেকোনো ক্যাফেইনসমৃদ্ধ পানীয় দ্রুত ব্লাড প্রেশার বাড়ায়। ফলে তা পান করার চেষ্টা করতে পারেন।

>> দিনে দুবার কফি পান ব্লাড প্রেসার বাড়ায়। সেটি পান করতে পারেন। এক্ষেত্রে তাতে দুধ ও চিনি ব্যবহার করা যাবে না।

>> রাতে কয়েকটি কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেটির খোসা ছাড়িয়ে এক গ্লাস দুধের সঙ্গে ব্লেন্ড করুন। পরে তা পান করুন।

>> সর্বোপরি, প্রেসার কম বা বেশি হলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status