ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
সেই অভিনেত্রী স্মরণে মিশা-জায়েদের মিলাদ মাহফিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 11:10 AM

সেই অভিনেত্রী স্মরণে মিশা-জায়েদের মিলাদ মাহফিল

সেই অভিনেত্রী স্মরণে মিশা-জায়েদের মিলাদ মাহফিল

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন অভিনেত্রী রাইমা ইসলাম শিমু (৩৫)।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে আমেজকে থমকে দিয়েছে সে খবর। উৎসবমুখর এফডিসিতে এখন শোকের ছায়া।

এদিকে শিমুর মৃত্যুর পর এ নিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করেছে মিশা-জায়েদ প্যানেলের বিদীয় কমিটি।

বুধবার সন্ধ্যার পর এফডিসিতে শিমুর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মিশা-জায়েদ প্যানেলের প্রার্থীদের আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন। মিলাদ শেষে তিনি বোনকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন৷ সবার কাছে মৃত বোনের জন্য দোয়া চান খোকন।

এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান ও উপস্থিত শিল্পীরা তাকে সান্ত্বনা দেন।

উল্লেখ্য, রোববার বাসা থেকে বের হয়ে আর ফেরেননি অভিনেত্রী শিমু। তার ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। স্ত্রীর নিখোঁজের বিষয়টি থানায় জিডি করেন শিমুর স্বামী নোবেল।

সোমবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে তার লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ।
 
শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধারের পর থেকেই গুঞ্জন রটে— এ হত্যাকাণ্ডের সঙ্গে চিত্রনায়ক জায়েদ খান জড়িত। যদিও এর কোনো সত্যতা মেলেনি।

২৪ ঘণ্টার মধ্যেই রহস্যের সমাধান দেন আইনশৃঙ্খলা বাহিনী। পারিবারিক ও দাম্পত্য কলহের জেরেই শিমুকে তার স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল খুন করেছেন বলে সত্যতা নিশ্চিত করে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status