ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ড্রেনে পড়ে সাদিয়ার মৃত্যু, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 December, 2021, 9:44 PM

ড্রেনে পড়ে সাদিয়ার মৃত্যু, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

ড্রেনে পড়ে সাদিয়ার মৃত্যু, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

চট্টগ্রামে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহরীন মাহবুব সাদিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে যেখানে সাদিয়া মারা গেছেন, সেখানকার প্রকৃত অবস্থা কেমন- এ বিষয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে চট্টগ্রাম জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি কোনো উন্নয়নমূলক কাজ চলাকালীন পথচারীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান।

এর আগে চট্টগ্রামে ড্রেনে পড়ে সেহরীন মাহবুব সাদিয়ার মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও সিসিবি ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার অনীক আর হক এ রিট দায়ের করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status