ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
শেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ঢাকায় যুবক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 December, 2021, 9:40 PM

শেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ঢাকায় যুবক গ্রেফতার

শেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ঢাকায় যুবক গ্রেফতার

শেরপুরের শ্রীবরদীতে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওবাইদুল্লাহ হোসেন ওরফে ওবাইদুল নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার বিকেলে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওবাইদুল্লাহ উপজেলার পোড়াগর গ্রামের আব্দুল্লাহর ছেলে। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর দুপুরে পোড়াগর গ্রামের ওই প্রতিবন্ধী তরুণীকে ঘরে একা রেখে তার মা আত্মীয়ের বাড়িতে যায়। এ সুযোগে ওবাইদুল্লাহ ঘরে ঢুকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ২২ নভেম্বর ওই প্রতিবন্ধী তরুণীর ভাই বাদী হয়ে শ্রীবরদী থানায় ওবাইদুল্লাহ হোসেন ওরফে ওবাইদুলকে আসামি করে মামলা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলা পর অভিযান চালিয়ে ঢাকার উত্তর আদাবর এলাকা থেকে ওবাইদুল্লাহকে গ্রেফতার করে র‌্যাব-১৪। পরে তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status