ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
চীনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 3:11 PM

চীনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

চীনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

তাইওয়ানে যদি বেইজিং কোন রকমের সামরিক আগ্রাসন চালায় তাহলে তাকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে বলে চীনকে হুঁশিয়ারি জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

তাইওয়ানে চীনা নেতারা সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে উল্লেখ করে বলেন, আমরা আশা করি চীনের নেতারা বিষয়টি খুবই সতর্কতার সঙ্গে ভাববেন যাতে নতুন কোনো সঙ্কট তৈরি না হয়, আমি মনে করি সামরিক অভিযান চালালে বহু মানুষের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে এবং এটি কারো স্বার্থ রক্ষা হবে না। শুক্রবার সংবাদমাধ্যম ‘রয়টার্স নেক্সট’ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ মুহূর্তে চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে অনেক বেশি সামরিক উত্তেজনা বিরাজ করছে। তবে চীন যদি তাইওয়ানে সামরিক অভিযান চালায় তাহলে আমেরিকা সেখানে সরাসরি সেনা পাঠাবে কিনা এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোনো জবাব দেন নি ব্লিংকেন। তিনি বলেন, আমরা বহু বছর ধরেই বলে আসছি এবং সুস্পষ্টভাবে বলছি যে, তাইওয়ানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা সব সময় এই প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status