ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
কঙ্গনা বিজেপি করেন না, তবে জাতীয়তাবাদী!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 2:36 PM

কঙ্গনা বিজেপি করেন না, তবে জাতীয়তাবাদী!

কঙ্গনা বিজেপি করেন না, তবে জাতীয়তাবাদী!

এ কথা শুনে অনেকে অবাক হবেন যে কঙ্গনা রানাওয়াত কোনো রাজনৈতিক দল করেন না।  কিন্তু এ বক্তব্য খোদ ‘কুইন’ নায়িকার।

কারনে অকারনে একাধিক জাতীয় পুরস্কারের পাশাপাশি সম্প্রতি পদ্মশ্রী পেয়েছেন কঙ্গনা। কেন্দ্রের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়া হয়েছে।

কঙ্গনা শনিবার বলেন, কোনো রাজনৈতিক দল করেন না, তবে জাতীয়তাবাদীদের হয়ে প্রচার করবেন। শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা ভ্রমণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছে বলিউড সুন্দরী।

সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন আগামী উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে তাকে কী বিজেপির হয়ে প্রচার করতে দেখা যাবে। জবাবে কঙ্গনা বলেন, “আমি কোনো দল করি না। যারা জাতীয়তাবাদী, আমি তাদের হয়ে প্রচার করব।”

কঙ্গনা জানিয়েছেন, তার আশা রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মানুষকে ভগবান কৃষ্ণের ‘প্রকৃত জন্মস্থান’ দেখার সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন।

কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার মন্তব্য অনেক মানুষকে আঘাত করেছে। এই নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, যারা সৎ, সাহসী ও জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাসী, তারা জানেন, ‘আমি যা বলেছি, সত্যি বলেছি।’

সম্প্রতি চণ্ডীগঢ় বিমানবন্দরে যাওয়ার পথে কঙ্গনার গাড়ি আটকে বিক্ষোভ দেখান আন্দোলনরত কৃষকেরা। দাবি করা হয়েছিল তাদের চাপের মুখে, কৃষি আন্দোলন নিয়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন অভিনেত্রী। সেই প্রসঙ্গ অস্বীকার করে কঙ্গনার দাবি, আমি কখনই ক্ষমা চাইনি, আমি প্রতিবাদ করেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status