ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুকের খাঁজ নিয়ে চর্চা, রেগেমেগে যৌনতা নিয়ে শ্রীলেখার প্রশ্ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 6:33 PM

বুকের খাঁজ নিয়ে চর্চা, রেগেমেগে যৌনতা নিয়ে শ্রীলেখার প্রশ্ন

বুকের খাঁজ নিয়ে চর্চা, রেগেমেগে যৌনতা নিয়ে শ্রীলেখার প্রশ্ন

জীবনকে নিজের মতো করে উপভোগ করতে ভালবাসেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিতর্ক গুজব কোনটাতেই কর্ণপাত করেন না  তিনি। শ্রীলেখা হরহামেশাই সোশ্যাল মিডিয়ায় বাজে মন্তব্যের শিকার হন। পালটা মন্তব্য করতেও ছাড়েন না স্পষ্টভাষী এই অভিনেত্রী।

সম্প্রতি শ্রীলেখা মিত্র লাস্যময়ী মেজাজে আগুন ধরিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে সেই ফটোশ্যুট নিয়েই প্রকাশিত এক সংবাদ প্রতিবেদন একটুও মনে ধরেনি অভিনেত্রীর। রাখঢাক না করেই সব প্রকাশ্যে বললে।

শ্রীলেখা লিখেছেন, ‘… একটু ক্লিভেজ  দেখা গেল কি গেল না ওমনই হইহই পড়ে গেল। আমার এই বয়সের ক্লিভেজ নিয়ে মানুষের এত উৎসাহ জানা ছিল না। আপনাদের এত যৌন খিদে? আর হ্যাঁ ৪৬-র থেকে একটু হালকা বেশি বয়স আমার।’

ওই ফটোশুটে শ্রীলেখা ৪৬ বছর বয়সেও তিনি খুলে দিয়েছেন রূপ-শরীরের আগল। খোলামেলা সেই ফটোশুটের ভিডিও আবার শেয়ারও করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেন,  ‘অবশ্যই আমি আমার শরীরের এই ভাঁজগুলোর মালিক। ভালোবাসাই আমার ধর্ম।’

শ্রীলেখার এই ফটোশুট নিয়ে দারুণ আলোচনা হচ্ছে ফেসবুকে। তবে এবার নেতিবাচক মন্তব্যের আধিক্য নেই। বরং প্রশংসায় ভাসছেন তিনি।

শ্রীলেখা মিত্রর পরবর্তী সিনেমা ‘ন্যায়-জাজমেন্ট ডে’। এ সিনেমার লুক সামনে এনেছেন তিনি। সিনেমাটিতে শ্রীলেখার লুক নিয়েও কিছুদিন ধরে চলছে আলোচনা। তা ছাড়া অংশুমান প্রত্যুষের ‘নির্ভয়া’ সিনেমার কাজ শেষ করেছেন শ্রীলেখা। তারকাখচিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন—সব্যসাচী চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status