ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
জয়ার বাগানে বাম্পার ফলন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 6:17 PM

জয়ার বাগানে বাম্পার ফলন

জয়ার বাগানে বাম্পার ফলন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয় আর রূপের জাদু দিয়ে জয় করে নিয়েছেন সবার হৃদয়। যারা এই অভিনেত্রীর বিষয়ে খোঁজ খবর রাখেন তারা জানেন বাগান করা জয়ার শখ। নিজ বাসার ছাদ ও ব্যালকনিতে এই শখ পূরণ করেন তিনি।

জয়ার বাগান ও বাসার ব্যালকনির চারপাশে প্রায় শতাধিক ফল ও সবজির গাছ রয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, করোনায় তার বেশির ভাগ সময় এই বাগানেই কেটেছে। নতুন গাছ লাগানো আর পরিচর্যা করে সময়টা উপভোগ্য করে তুলেছিলেন তিনি।

এই ছাদ বাগানে সবজি ও ফলের বাম্পার ফলনের ছবি মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন জয়া। করলেন আজও। শনিবার বেতের তৈরি ঝুরিভর্তি হলুদের ছবি পোস্ট করে জানালেন এবারো তার ছাদবাগানে হলুদের বাম্বার ফলন হয়েছে।

জয়ার বাগানে বাম্পার ফলন

জয়ার বাগানে বাম্পার ফলন

জিআই ব্যাগের ভেতরে মাটি ফেলে ইস্কাটনের বাসার ছাদে বাগানে এই হলুদ ফলিয়েছেন বলে জানালেন দুই বাংলার এই তারকা। ইট কাঠের এই শহরে উঁচু উঁচু দালানের মধ্যে ছাদবাগান যেন জয়ার স্বস্তির আশ্রয়।

শুধু হলুদই নয়, এই বাগান থেকে বরবটি, ঢ্যাঁড়স, পুঁইশাকসহ আরো অনেক কিছুই তুলে খাচ্ছেন জয়া। ফলনও হচ্ছে প্রচুর।

এদিকে সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন জয়া। মাকে নিয়ে লন্ডনে ঘুরিয়ে বেড়িয়েছেন এ অভিনেত্রী। ঢাকায় ফিরেই জানিয়েছেন শিগগিরই একটা বিজ্ঞাপনচিত্রের শুটিং করবেন তিনি। এরপরই নতুন সিনেমার শুটিংয়ের মনোযোগী হবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status