ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
টঙ্গী বস্তিতে অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ৫ শতাধিক ঘর
টঙ্গী গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: Saturday, 27 November, 2021, 12:51 PM

টঙ্গী বস্তিতে অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ৫ শতাধিক ঘর

টঙ্গী বস্তিতে অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ৫ শতাধিক ঘর

গাজীপুরের টঙ্গী বাজার এলাকার হাজির মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ শতাধিক বস্তিঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। শনিবার (২৭ নভেম্বর) ভোরের দিকে সেনাকল্যাণ ভবনের পাশে হোন্ডা রোডের বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান।

বস্তিবাসী শামসু মুন্সি বলেন, ভোরে হঠাৎ বস্তিতে আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা দেখে আমরা ভয়ে দৌড়াদৌড়ি শুরু করি। আগুনে প্রায় পাঁচ শতাধিক বস্তিঘর পুড়ে গেছে।

বস্তিবাসীর বরাত দিয়ে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, ভোর ৪টার দিকে ওই বস্তিতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। বস্তির অধিকাংশ ঘর কাঠ, বাঁশ ও টিনের তৈরি হওয়ায় আগুনের তীব্রতা বেশি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

তিনি বলেন, আমরা চারটি এবং উত্তরা এবং কুর্মিটোলার পাঁচটিসহ মোট ৯টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলতে পারবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status