|
১০০ টাকায় মিলবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট
নতুন সময় ডেস্ক
|
![]() ১০০ টাকায় মিলবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট টিকিটের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন, মিরপুর ইনডোর স্টেডিয়ামে টিকিট কিনতে পাওয়া যাবে। বৃহস্পতিবার থেকে টিকিট বিক্রি শুরু। টিকিট বাকি থাকলে ম্যাচের দিনও সেখানে পাওয়া যাবে। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে এই টিকিট। সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত রয়েছে টিকিটের মূল্য। তবে টিকিট কিনতে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শকের জন্য বিক্রি করা হবে টিকিট। অর্থাৎ, গ্যালারির ধারণক্ষমতার অর্ধেক দর্শক দেখতে পারবেন খেলা। আর টিকিট কিনে মাঠে বসে খেলা দেখতে পারবেন তারাই, যারা কিনা ইতোমধ্যেই দুই ডোজ করোনা টিকা নিয়েছেন। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একইসাথে সশরীরে গিয়ে টিকা সনদ দেখিয়ে টিকিট কিনতে হবে। ১২ বছরের নিচে কারো টিকা দেওয়া হয়নি, তবুও অভিভাবকদের সঙ্গে তাদের মাঠে আসায় কোন নিষেধাজ্ঞা থাকবে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
