ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাসান ইমামের সংসদ সদস্য পদ বাতিলের রিট খারিজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 November, 2021, 6:23 PM

হাসান ইমামের সংসদ সদস্য পদ বাতিলের রিট খারিজ

হাসান ইমামের সংসদ সদস্য পদ বাতিলের রিট খারিজ

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. হাসান ইমাম খানের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি খারিজ করে আদেশ দেন।

এর আগে হাসান ইমাম খান সোহেল হাজারীর এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্য গোপন করার অভিযোগে স্থানীয় ভোটার ও আওয়ামী লীগ নেতা মো. মোখলেছুর রহমান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

হলফনামায় এমপি হাসান ইমাম খানের শিক্ষাগত যোগ্যতায় গরমিল আছে উল্লেখ করে গত ২৫ জুলাই স্পিকারের কাছে চিঠি দেন মোখলেসুর রহমান। বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করেন মোখলেসুর। কিন্তু সেটি না হওয়ায় তিনি ওই চিঠি নিষ্পত্তিতে হাইকোর্টে রিট আবেদন করেন। রিট আবেদনে নির্বাচনি হলফনামায় মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে হাসান ইমাম খানের এমপি পদ বাতিল চাওয়া হয়।

রিটকারী আইনজীবী মো. বুরহান খান বলেন, হলফনামায় শিক্ষাগত যোগ্যতায় গড়মিল আছে উল্লেখ করে ২৫ জুলাই স্পিকার বরাবর  মোখলেছুর রহমান চিঠি দেন। চিঠিতে বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করেন। কিন্তু সেটি নিষ্পত্তি না করায় তিনি হাইকোর্টে রিট করেছেন। রিট আবেদনে ওই আবেদন নিষ্পত্তিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী হজ ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করায় ২০১৪ সালে মন্ত্রিসভা থেকে অপসারিত হন ও দল থেকে বহিষ্কৃত হন। তিনি সংসদ থেকে পদত্যাগ করার পর উপ-নির্বাচনে হাসান ইমাম খান নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন পেয়ে দ্বিতীয়বারের মতো তিনি নির্বাচিত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status