ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তান সিরিজের দল ঘোষণা, বাদ পড়লেন মুশফিক-লিটন-সৌম্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 November, 2021, 12:08 PM

পাকিস্তান সিরিজের দল ঘোষণা, বাদ পড়লেন মুশফিক-লিটন-সৌম্য

পাকিস্তান সিরিজের দল ঘোষণা, বাদ পড়লেন মুশফিক-লিটন-সৌম্য

বিশ্বকাপে চরম ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন সিরিজের দল ঘোষণা করা হয়েছে। এই দলে বড় পরিবর্তন এসেছে। দল থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার, সুযোগ পেয়েছেন নতুন চার ক্রিকেটার।

দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বাদ পড়েছেন লিটন দাস ও সৌম্য সরকার। বিশ্বকাপে চরম ব্যর্থতায় দলে জায়গা হয়নি তাঁদের।

আর সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরির কারণে দলে নেই।

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। আর ৫ টেস্ট খেলা ওপেনার সাইফ হাসান প্রথমবার সুযোগ পেলেন টি-টোয়েন্টি দলে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ইয়াসির আলী, শহীদুল ইসলামও সুযোগ পেয়েছেন এই দলে।

মুশফিককে দলে না নেওয়া সম্পর্কে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘শুধু পাকিস্তান সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিককে।’

বাংলাদেশ দল : মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও আকবর আলী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status