ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
পাবজি নিউ স্টেট ডাউনলোডে ফোন বন্ধ হয়ে যেতে পারে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 November, 2021, 5:14 PM
সর্বশেষ আপডেট: Friday, 12 November, 2021, 5:20 PM

পাবজি নিউ স্টেট ডাউনলোডে ফোন বন্ধ হয়ে যেতে পারে!

পাবজি নিউ স্টেট ডাউনলোডে ফোন বন্ধ হয়ে যেতে পারে!

দীর্ঘ প্রতীক্ষার পর, গতকাল আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছে পাবজির নতুন ব্যাটেল-রয়্যাল গেম (পাবজি নিউ স্টেট)। তবে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই পরবর্তী প্রজন্মের অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে আসা গেমটি ইউজারদের অসন্তোষের শিকার হয়েছে।

আসলে (পাবজি নিউ স্টেট) উপলব্ধ হওয়ার ঠিক পরপরই কিছু অ্যান্ড্রয়েড ইউজার সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে গেমটি তাদের ডিভাইসগুলিকে কার্যত অকেজো (Bricking) করে তুলছে। মূলত অ্যান্ড্রয়েড ১২ ওএসযুক্ত (বিটা) ডিভাইসগুলিতেই সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে।
 
পাবজি নিউ স্টেট গেমের ইস্যুর মুখে পড়েছেন খোদ টিপস্টার:

অন্যান্য অ্যান্ড্রয়েড ইউজারদের মতই (ভারতের) জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা, পাবজি নিউ স্টেট ইনস্টল করার পর ফোনে ব্রিকিং সমস্যা দেখা গিয়েছে বলে টুইট করেছেন। শর্মার মতে, তাঁর Oppo Find X2 Pro (অ্যান্ড্রয়েড ১২) বুট হচ্ছিল না; পরিবর্তে এতে হার্ড ব্রিকের ইস্যু মাথাচাড়া দিয়ে ওঠে। পরে তিনি ফোনটি রিকভার করতে সক্ষম হন। তাঁর মতে, গেমের ইউজাররা গেস্ট হিসেবে সাইন ইন করলে বা সাইন ইন করার জন্য সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করলেই এই ধরণের সমস্যা বেশি হচ্ছে।

টিপস্টার আরও বলেছেন, তার ডিভাইসের তিনটি বাটনের (ভলিউম, পাওয়ার) কোনোটিই কাজ করছে না এবং কয়েক মিনিটের জন্য তা বুট লুপে প্রবেশ করেছে। এখানেই শেষ নয়, খানিক সময় পরে ডিভাইসটি সম্পূর্ণরূপে হিমায়িত হয়ে খেলনার দশায় পৌঁছে যাচ্ছে বলে শর্মা জানিয়েছেন।

উল্লেখ্য, গতকাল লঞ্চের আগেও পাবজির নতুন ভার্সনটির সার্ভারে প্রযুক্তিগত দেখা গিয়েছিল, যার ফলে এটি মুক্তি পেতে কয়েক ঘন্টা বিলম্ব হয়। সেক্ষেত্রে, গেমটি সম্পূর্ণ বাগমুক্ত নয় বলেই নির্মাতা সংস্থা ক্রাফটন তার অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করেছে। যদিও নতুন ইস্যুর কী নিষ্পত্তি হবে, তা এখনো পর্যন্ত জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status