ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
১৩ নভেম্বর বাংলাদেশে আসবে পাকিস্তান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 November, 2021, 3:07 PM

১৩ নভেম্বর বাংলাদেশে আসবে পাকিস্তান

১৩ নভেম্বর বাংলাদেশে আসবে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে পাকিস্তান। ফাইনাল না খেলার কারণে বাংলাদেশ সফরে একটু আগেভাগেই আসছে তারা। ১৩ নভেম্বর বাংলাদেশে আসবে বাবর আজমের দল।

এরপর ১৪ এবং ১৫ নভেম্বর রুম কোয়ারেন্টিনে অবস্থান করবে তারা। রুম কোয়ারেন্টিন শেষ করে আগামী ১৬, ১৭ এবং ১৮ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সারবে পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে মিরপুরে তিনটি টি-টোয়েন্টি খেলবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামী ২৩ নভেম্বর চট্টগ্রামের রওনা করবে তারা। সেখানে ২৪ এবং ২৫ নভেম্বর অনুশীলন শেষ করে আগামী ২৬ নভেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে প্রথম টেস্ট।

পহেলা ডিসেম্বর ঢাকায় ফিরবে পাকিস্তান। তারপর ২ ও ৩ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ ডিসেম্বর। টেস্ট সিরিজ শেষ করে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে বাবর আজমবাহিনীর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status