|
চরফ্যাশনে মা ইলিশ ধরায় ৬ জেলেকে কারাদন্ড
কামরুজ্জামান শাহীন, চরফ্যাশন
|
![]() চরফ্যাশনে মা ইলিশ ধরায় ৬ জেলেকে কারাদন্ড দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার আসামপুর ইউনিয়নের আয়শাবাগ গ্রামের আঃ মান্নানের ছেলে রিপন (২৮) একই গ্রামের রশিদ বেপারির ছেলে মো. ইউসুফ (২৮) লতিফ এর ছেলে ইউনুস (২০) জাহাঙ্গীরের ছেলে নাজিম (২০) চর মাদ্রাজ ইউনিয়নের আঃ রবের ছেলে রুবেল (২২) জাহাঙ্গীরের ছেলে জামাল (২৫) শুক্রবার(১৫ অক্টোবর) সকাল ৬ টায় উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান এর নেতৃত্বে চরফ্যাশনে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ২ টি ট্রলার ও ৫ হাজার মিটার কারেন্ট জব্দ করা হয়েছে। কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মেরিন ফিশারিজ অফিসার মো. সাইদুর রহমান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
