|
সিরাজগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
|
|
![]() সিরাজগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি ড. ফারুক আহাম্মদ তার বক্তব্যে বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কর্মসূচি গ্রহণ করছেন তাকে বাস্তবায়ন করতে হলে সকলকে সম্মিলিত ভাবে কাজ করে যেতে হবে। এখনো দেশে ২৫% মানুষ খাদ্য নিরাপত্তাহীন রয়েছে। এদের নিরাপত্তা বেষ্টনী মধ্যে আনতে হবে। এ জন্য খাদ্য সুষম ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। আনন্দের সংবাদ হচ্ছে যে দেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের জন্য । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) সিরাজগঞ্জ কৃষিবিদ মোঃ আব্দুল করিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক উপ-খাদ্য পরিদর্শক মোঃ ইমরুল কায়েস, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার সদর সুমিষ্টা সেন গুপ্তা প্রমূখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
