ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
ভাইকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 October, 2021, 6:37 PM

ভাইকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

ভাইকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

মাত্র ২২ শতক জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে ফাঁসানোর কৌশল হিসেবে স্বপ্না খাতুনকে (৩৮) ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে তার স্বামী বাহাচ আলী (৪১)। গতকাল শুক্রবার দিবাগত রাতে বগুড়ার ধুনট উপজেলার চালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী বাহাচ আলীকে আটক করেছে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চালাপাড়া গ্রামের মৃত মতরাজ আলীর ছেলে বাহাচ আলী ও বেলাল হোসেন। ছোট ভাই বেলাল একটি পোষাক কারখানায় চাকরি করেন। আর বড় ভাই বাহাচ আলী স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির একটু দূরে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। বাহাচ ও বেলালের মধ্যে দীর্ঘদিন ধরে ২২ শতক জমি নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনা নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।

এ অবস্থায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাহাচ আলী বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে নিজের চা স্টলে স্ত্রী স্বপ্না খাতুনকে ডেকে নেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে স্বপ্নার পেটে আঘাতের এক পর্যায়ে ঘটনাস্থলেই স্বপ্নার মৃত্যু হয়। সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনকালে বাহাচ আলীকে আটক করেছে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে ফাঁসানোর জন্য স্বপ্নাকে খুন করেছে তার স্বামী বাহাচ আলী। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status