ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
১০ টাকার চাল পাচ্ছেন চেয়ারম্যানের ছেলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 October, 2021, 6:32 PM

১০ টাকার চাল পাচ্ছেন চেয়ারম্যানের ছেলে

১০ টাকার চাল পাচ্ছেন চেয়ারম্যানের ছেলে

বরগুনার বেতাগী উপজেলার ৭টি ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ১০ টাকার চাল প্রাপ্তদের তালিকা তৈরিসহ চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্বজনপ্রীতি করে দরিদ্রদের এই তালিকায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অন্তর্ভুক্ত করেছেন তার ছেলের নাম। এছাড়াও প্রতিটি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালের সুবিধাভোগীদের তালিকায় রয়েছে জনপ্রতিনিধিদের পছন্দের ব্যক্তি, দলীয় লোক, প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিরা।

শনিবার (২ অক্টোবর) সরেজমিনে গিয়ে এই চিত্র জানা যায়।

জানা গেছে, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র সুবিধাভোগীদের ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে। একটি হতদরিদ্র পরিবার প্রতি মাসে ৩০ কেজি চাল পাবে। কিন্তু বেতাগী সদর ইউনিয়নের সুবিধাভোগী হতদরিদ্রদের তালিকায় রয়েছে বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ূন কবিরের ছেলের নাম। তালিকার ১০ নম্বর ক্রমিকে চেয়ারম্যান তার ছেলে মো. গোলাম শাহরিয়ার মনিরের নাম অন্তর্ভুক্ত করেন। তালিকার নামের পাশে পেশা হিসেবে দিনমজুর উল্লেখ করা হয়েছে। তবে চেয়ারম্যানের ছেলে মো. গোলাম শাহরিয়ার মনির বেতাগী সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বেতাগী সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রকৃত দরিদ্র ব্যক্তিদের বাদ দিয়ে তার পছন্দের ব্যক্তি, আত্মীয়-স্বজন ও ধনাঢ্য ব্যক্তিদের নাম খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।

তালিকায় নাম থাকার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যানের ছেলে মো. গোলাম শাহরিয়ার মনির আরটিভি নিউজকে বলেন, আমার কোনো আয় নেই। এটা প্রধানমন্ত্রীর খাদ্য কর্মসূচি। এ জায়গায় যে কারো নাম থাকতে পারে। আমার চেয়ে বড় বড় পরিবারের নামও এই জায়গায় আছে।

সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. হুমায়ূন কবির আরটিভি নিউজকে বলেন, আমার ছেলে একজন দিনমজুরের জন্য নামটি লিখিয়েছে। পরে সে নামটি আরেক জনকে দিয়ে দিয়েছে।

ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী হিসেবে তার ছেলে কার্ডধারী চাল পেতে পারেও বলে মন্তব্য করেন তিনি।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সাহেলহীন আরটিভি নিউজকে বলেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চালের নামের তালিকায় স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status