|
বেলকুচিতে এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলে ইউএনও আনিসুর রহমান
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
|
![]() বেলকুচিতে এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলে ইউএনও আনিসুর রহমান শুক্রবার (১ অক্টোবর) রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিয়েটি বন্ধ করেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি নবম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন। বেলকুচি উপজেলার আগুরিয়া দক্ষিণপাড়া গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে আগুরিয়া দক্ষিণপাড়া গ্রামের নবম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে একই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী (২৯) এর বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্কা।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে বর ও কনের পিতাকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন। আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউ.পি সদস্য আঃ গফুর ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
