|
সিরাজগঞ্জে চাঞ্চল্যেকর হত্যা মামলার ১১ আসামী গ্রেফতার
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
|
![]() সিরাজগঞ্জে চাঞ্চল্যেকর হত্যা মামলার ১১ আসামী গ্রেফতার অপরদিকে সরকারী কাজে বাঁধা দেওয়ায় সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ৬জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে বলে সদর থানার ওসি (অপারেশন) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো, সয়াগোবিন্দ মহল্লায় ইসমাইল হোসেন (২৭), আসলাম সেখ (৫০), আরিফ সেখ (৩৫), গোলজার (৬০), সবুজ (২১), আসলাম (৪২)। উল্লেখ্য, গত বুধবার (১৮ আগস্ট) দুপুরে দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ মহল্লায় সংঘর্ষের ঘটনায় সাজ্জাদ হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়। নিহত সাজ্জাদ হোসেন পৌর এলাকার সয়াগোন্দি মসজিদ পাড়ার আবু সাঈদের ছেলে। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ৩০ জন আহত হয়। পরে আহতদের সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এঘটনায় নিহত সাজ্জাদ হোসেনের মা বাদী হয়ে একটি হত্যা মামলা ও সরকারী কাজে বাধা দেওয়ায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এই মামলায় তাদের গ্রেফতার করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
