ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
মাদ্রাসাছাত্রীকে গলা কেটে হত্যার পর ফেলে যায় পুকুরে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 October, 2021, 3:03 PM

মাদ্রাসাছাত্রীকে গলা কেটে হত্যার পর ফেলে যায় পুকুরে

মাদ্রাসাছাত্রীকে গলা কেটে হত্যার পর ফেলে যায় পুকুরে

কুমিল্লার চান্দিনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রাতে ঘর থেকে তুলে নিয়ে কিশোরীকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যার পর পুকুরের পানিতে ফেলে যায় দুর্বৃত্তরা, দাবি পরিবারের।

শনিবার (২ অক্টোবর) সকালে পুকুর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে শুক্রবার (১ অক্টোবর) রাতে ঘরে একা পেয়ে কিশোরী সালমা আক্তারকে তুলি নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যার পর মরদেহ পানিতে ফেলে যায় হত্যাকারীরা।

সালমা আক্তার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের সোলেমান ব্যাপারীর মেয়ে। সোলেমানের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সালমা তৃতীয়। সে পার্শ্ববর্তী বিল্লাল বাজার কওমি মাদ্রাসায় লেখাপড়া করত।

স্থানীয় সূত্রে জানা যায়, বসস্তপুর গ্রামের ভূঁইয়াপাড়ার গরু ব্যবসায়ী সোলেমান ব্যাপারী ও তার ভাতিজাদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ ও মামলা চলছে। শনিবার সকালে একই বাড়ির জান্নাত নামের এক মেয়ে সোলেমান ব্যাপারীর ঘরের দরজা ও পেছনের টিন খোলা দেখে ঘরে ঢুকেন। ওই ঘরে কাউকে দেখতে না পেয়ে সোলেমান ব্যাপারীকে ফোন করেন। তিনি বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি পুকুরে মেয়ের ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সোলেমান ব্যাপারী জানান, দীর্ঘদিন ধরে আমার ভাতিজাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ২৫ সেপ্টেম্বর তারা আমার স্ত্রীকে বেধড়ক মারধর করায় তাকে হাসপাতালে ভর্তি করি। শুক্রবার আমি বাড়িতে গেলে তারা আমার ওপর হামলার চেষ্টা করে। রাত সাড়ে ১২টার দিকে আমি ঘর থেকে বের হলে তারা ১০ থেকে ১২ জন লোক আমার ওপর হামলা করতে ঘিরে ফেলে। আমি প্রাণ ভয়ে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাড়ির আব্দুর রহমানের বাড়িতে গিয়ে আশ্রয় নিই। এদিকে, ঘরে একাই ছিল আমার মেয়ে সালমা। রাতের অন্ধকারে তারা আমার মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ পানিতে ফেলে যায়।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, খবর পেয়ে শনিবার সকালে একটি পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত করে খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status