ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
বিয়েতে বেশি কেক খাওয়ায় অতিথি কাছে জরিমানা চাইলেন নবদম্পতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 October, 2021, 3:05 PM

বিয়েতে বেশি কেক খাওয়ায় অতিথি কাছে জরিমানা চাইলেন নবদম্পতি

বিয়েতে বেশি কেক খাওয়ায় অতিথি কাছে জরিমানা চাইলেন নবদম্পতি

বিয়েবাড়িতে গিয়ে একটার জায়গায় দুটি ফিস কাটলেট বা দুটি মিষ্টি বেশি খেয়ে ফেলেন অনেকেই। কিন্তু এই বেশি খাওয়ার জন্য কাউকে জরিমানা দিতে হয়েছে- অতীতে এমন ঘটনার নজির বোধহয় নেই।

সম্প্রতি যুক্তরাজ্যে পরিচিত একজনের বিয়েতে গিয়ে এক টুকরো কেক বেশি খেয়ে ফেলায় এমন ঘটনার শিকার হলেন এক অতিথি। সম্প্রতি ‘রেডিট’ এ সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
 
বিয়ের দিন নবদম্পতি ঘোষণা করেছিলেন, নিমন্ত্রিতদের টাকায় বিয়ের কেক কাটা হবে। অর্থাৎ কেক কাটার পর কেকের টুকরো হাতে তুলে নেওয়ার আগে দাম দিতে হবে। সেই অনুযায়ী, টুকরো প্রতি দাম রাখা হয়েছিল ৩.৬৬ পাউন্ড (বাংলাদেশি মূল্যে প্রায় ৪০০ টাকা)। খুশির দিন, সবাই তাতে রাজিও হয়েছিলেন।

বিয়ের দুই দিন পর এক অতিথির ফোনে বার্তা দিয়ে ওই নবদম্পতি জানান, ‘আমরা বিয়ের সিসিটিভি ফুটেজ ঘাটছিলাম। দেখলাম, আপনি দুই টুকরো কেক খেয়েছেন। অথচ, এক টুকরোর দাম দিয়েছেন। দয়া করে আর এক টুকরোর দাম পাঠিয়ে দিন।’
 
এই বার্তা দেখে অবাক হয়ে যান ওই অতিথি। ‘রেডিট’ এ নবদম্পতির ওই বার্তাটি প্রকাশ্যে এনে লিখেছেন, ‘বিয়েতে গিয়ে কেকের দাম দিতে হচ্ছে, এই ব্যাপারটাই তো অদ্ভুত। আমার সত্যিই খেয়াল ছিল না যে কখন একটা কেক বেশি খেয়ে ফেলেছি। এখন আমার থেকে দাম চাইছে ওরা!’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status