ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মানারাত ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে এমবিএ ডে পালিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 October, 2021, 7:10 PM

মানারাত ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে এমবিএ ডে পালিত

মানারাত ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে এমবিএ ডে পালিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে এমবিএ ডে পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার গৌরবজ্জল ২০ বছর পালনের অংশ হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ১ অক্টোবর শুক্রবার গুলশান ক্যাম্পাসের খেলার মাঠে দিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজন করা হয়। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল সেমিনার, ফেয়ার ওয়েল, গেট টুগেদার ও মধ্যাহ্নভোজ।


এতে ব্যবসায় প্রশাসন বিভাগের এমবিএ প্রোগ্রামের বর্তমান ও পুরাতন ছাত্র-ছাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, সাবেক ভাইস-চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্তৃপক্ষ অংশ নেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক নয়াদিগন্ত, ইংরেজি দৈনিক নিউ এজ, রেডিও ৯৮.৪ এফএম। কো-স্পন্সর ছিল হোররে ওয়েফার ও ব্রান্ড কোরিয়া বাংলাদেশ।


দুই সেশনে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনের সকালের সেশনে প্রধান অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ। বিকালের সেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। দুই সেশনেই সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন প্রফেসর এম. হারুন-অর- রশিদ।


সকালের সেশনে বিশেষ অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য এনামুল হক চৌধুরী এফসিএ, প্রফেসর ড. মো. মোজাম্মেল হক ও ব্যরিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ। এতে “বিজনেস অ্যাডুকেশন : লিঙ্কেজ অব অ্যাকাডেমিয়া অ্যান্ড কর্পোরেট” শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যন রিসোর্স অরগানাইজেশন (এফবিএইচআরও) এর প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেইন ও স্পেস বিজনেস কনসাল্টিং সার্ভিসের সিইও কে.এম. আলি।


বিকালের সেশনের মূল আলোচক ছিলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য, প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. এম. ওমার আলী, প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রব, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়া, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিএমডি এবং হেড, হিউম্যান রিসোর্স উইং অ্যান্ড সিএইচআর মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকি, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম প্রমুখ।


এ সেশনের গেস্ট অব অনার ছিলেন বার্ডস গ্রুপের হেড অব অপারেশনস মো. নূর এ. খান। অনুষ্ঠান উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সময়ে এমবিএ ডিগ্রি সম্পন্ন করা ৭ ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়। তাদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) কোর্ড. টু চিফ অব পাবলিক রিলেশন্স, ইনফরশেন অ্যান্ড পাবলিক রিলেশন মেজর মো. ইউসুফ শরিফ, মজুমদার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর লেফট্যানেন্ট কর্ণেল কুতুবুর রহমান সরকার, বেক্সিমকো ফ্যাশন লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. আবদুস সামাদ বক্তৃতা করেন।


অনুষ্ঠান উপলক্ষে এমবিএ প্রোগ্রামে উপস্থিত ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদেরকে টিউশন ফির ওপর ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দেয়া হয়। একই সঙ্গে তাদেরকে কলম, ব্যাগ, চাবির রিং ও অন্যান্য উপহার সামগ্রী দেয়া হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status