|
সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে ১৭ ইউনিয়নে নির্বাচন ১১ নভেম্বর
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
|
![]() সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে ১৭ ইউনিয়নে নির্বাচন ১১ নভেম্বর ১১ নভেম্বর উপজেলার সদর উপজেলার রতনকান্দি, বাগবাটি, বহুলী, শিয়ালকোল, খোকশাবাড়ী ছোনগাছা, কালিয়া হরিপুর, সয়দাবাদ ও রায়গঞ্জ উপজেলার ধামাইনগর, সোনাখাড়া, ধুবিল, ঘুড়কা, চান্দাইকোনা, ধানগড়া, নলকা, পাঙ্গাসী, ব্রক্ষগাছা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নগুলোতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। এর আগে গত বুধবার নির্বাচন কমিশন (ইসি) সভা শেষে সিরাজগঞ্জের ১৭টি ইউনিয়নসহ দেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন, সচিব হুমায়ুন কবীর খোন্দকার। ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর। আপিল নিষ্পত্তি শুনানী ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ করা হবে ২৭ অক্টোবর। ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
