ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরা তালায় ১০ ভোটে পরাজয় নৌকা প্রতীকে দুটি কেন্দ্রে পুন: গণনার দাবী
এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশ: Friday, 1 October, 2021, 5:31 PM

সাতক্ষীরা তালায় ১০ ভোটে পরাজয় নৌকা প্রতীকে দুটি কেন্দ্রে পুন: গণনার দাবী

সাতক্ষীরা তালায় ১০ ভোটে পরাজয় নৌকা প্রতীকে দুটি কেন্দ্রে পুন: গণনার দাবী

সাতক্ষীরার তালা উপজেলার ৯নং খলিষথালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং কৈখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট পুন:গননাসহ বাতিলকৃত ৩২৭ ভোট পূন:নিরীক্ষন না হওয়ায়া পর্যন্ত গেটেজ স্থগীতের দাবী জানিয়েছেন নৌকার প্রতিকের চেয়ারম্যান প্রাথী মোজাফ্ফর রহমান। এ দাবীতে জেলা প্রশাসক, উপজেলা বিটানিং অফিসার সহ নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে।


অভিযোগ উঠেছে ২০ সেপ্টম্বর ভোটের দিন ভোট গ্রহন শেষে ৮ টি কেন্দ্রের ফলাফল সন্ধা সাতটার মধ্যে প্রকাশ করা হয়। ফলাফলে নৌকার প্রাথী মোজাফ্ফর রহমান এগিয়ে থাকেন। এরই মধ্যে সংখ্যালঘু অধ্যুষিৎ ৪ নং কৈখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ফলাফল বন্ধ রাখা হয়। ওই কেন্দ্রে শান্তিপূর্নভাবে ভোট গ্রহনের পর প্রিজাইটিং অফিসার ভোটের বক্সগুলি একটি রুমে নিয়ে যান। সেখানে ওয়ার্কাস পার্টির কয়েকজন স্বশস্ত্র ক্যাডার ওই রুমে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়।


এসময় নৌকার এ্যাজেন্টদের ক্রেন্দ্র থেকে বের করে দেয়া হয়। ৮ টি কেন্দ্রের ফলাফল পাওয়ার পার কৈখালী ভোট কেন্দ্রের ফলাফল না পাওয়ায় নৌকার চেয়ারম্যান প্রাথী মোজাফ্ফর রহমান রাত সাড়ে ৮টার দিকে সেখানে পৌছান। কিন্ত কেন্দ্রের গেটে স্বশস্ত্র অবস্থায় পাহারায় থাকা রাজু সরদার,খলিল সরদার,আজিজ মোড়ল,সুলতান সরদার সহ  স্বশস্ত্র হাতুড়ী মার্কার ক্যাডাররা নৌকার প্রাথী মোজাফ্ফর রহমানকে সেখানে বাধা দেন।


ফলাফল দিতে বলম্ব হচ্ছে কেন বিষয়টি নিয়ে প্রিজাইটিং অফিসাসের সাথে কথা বলার চেষ্ট করেও নৌকার প্রার্থী ব্যর্থ হয়। এক পর্যায় হাতুড়ী মার্কার ক্যাডাররা নৌকার কর্মীদের উপর হামলা শুরু করেন। এসময় রনজিৎ নামেক এক নৌকার কর্মী মারাত্মক আহত হয়। তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। এর একঘন্টা পর কেন্দ্রের ভিতর থেকে প্রিজাইটিং অসিসারসহ হাতুড়ী মার্কার পক্ষে থাকা ক্যাডাররা ব্যালট কেটে হাতুড়ী মার্কাার ভোট বেশী দেখিয়ে রাত ৯ টার দিকে একটি রেজল্টশীট রেডি করে ওই ক্যাডারদের নিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে যান। ওই রেজান্টশীটে নেকৗকার এ্যাজেন্টদের কোন স্বাক্ষর নেই। অভিযোগ উঠেছে ভোট গ্রহনের শুরুতেই প্রিজাইডিং অফিসার সকল এজেন্টদের ফলাফলশীটে আগে থেকে জোর করে আরেক ফরমে স্বাক্ষর করে নেন।


স্থানীয় ওয়ার্কাস পাটির দলীয় সংসদ সদস্যের প্রভাবে প্রিজাংডিং অফিসার সহ প্রশাসনের কর্মকর্তারা নৌকার বিরুদ্ধে অবস্থান নিতে একপ্রকার ব্যধ্য হন। নৌকার প্রার্থী মোজাফ্ফর রহমান অভিযোগ করেন, সন্ধার  আগেই ০৮টি কেন্দ্রের ফলাফলে আমি মোট ৫৪৩২ ভোট পেয়ে ১৪২ ভোটে এগিয়েছিলাম। কিন্ত পরবর্তীতে রাত ৮টার দিকে ০৬ নং কাশিয়াডাঙ্গা কেন্দ্রে ফলাফল পরিবর্তন করে নৌকা প্রতীকের ১১৭২ ভোট এরপরিবর্তে ১১০২ ভোট এবং হাতুড়ি প্রতীকে ৭০২ ভোট এরপরিবর্তে ৭৭২ ভোট দেখানো হয়। এই কেন্দ্রের  প্রথম প্রকাশিত ভোট গণনার বিবরণী শীটে নৌকা প্রতীকের পোলিং এজেন্টের স্বাক্ষর থাকলেও পরবর্তীতে প্রকাশিত ভোট গণনার বিবরণী শীটে নৌকা প্রতীকের পোলিং এজেন্টের কোনো স্বাক্ষর নেই। এখানে মোট ১৪০ ভোটের গরমিল পাওয়া যায়।


অপরদিকে ০৪ কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার নৌকা ও আনারস প্রতীকের সকল পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেন এবং হাতুড়ি প্রতীকের পোলিং এজেন্ট ও বেশকিছু নেতা-কর্মী সহব্যালট বক্স নিয়ে পাশের একটি রুমে প্রবেশ করে দরজা ভিতর থেকে বন্ধ রাখেন। এ সময় ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের ১০০-১৫০ সশস্ত্র সন্ত্রাসীরা কেন্দ্রটি ঘিরে রাখে।


যেখানে বাকী কেন্দ্রগুলোর ফলাফল সন্ধ্যা ৭টা থেকে ৭.৩০ মিনিটের ভিতওে প্রকাশ করা হয় সেখানে মাত্র ১৭৩৭ টি ভোট গণন করতে দীর্ঘ ৫ ঘন্টা সময় নিয়ে রাত ৯.৩০ মিনিট ভোটের ফলাফল ঘোষণা করেন। উক্ত সময়ের মধ্যে হাতুড়ি প্রতীককে পরিকল্পিত ভাবে বিজয়ী করার লক্ষ্যে নৌকা প্রতীকের কিছু ভোটকে বাতিল এবং অনুপস্থিত ভোটারদের ব্যালট ব্যবহার করে হাতুড়ি প্রতীকের সিল মেরে ব্যালট বাক্সে প্রবেশ করানো হয়। খবর পেয়ে আমি ঐ কেন্দ্রে গেলে হাতুড়ি প্রতীকের সন্ত্রসীরা আমাকে গালিগালাজ করে এবং ধাক্কাধাক্কি করে উক্ত স্থান থেকে বের করে দেয় এবং আমার কর্মীদের উপরে হামলা করে। এখানে আরও উল্লেখ থাকে যে, এই কে›েন্দ্র ভোট গণনা শীটেও নৌকা প্রতীকে পোলিং এজেন্টদের কোনো স্বাক্ষর নাই। কেন্দ্রের শীটে মোট গণনা অনুযায়ী ১৩ ভোট কিন্ত নির্বাচন কমিশন অফিসের গণনা অনুযায়ী ১০ ভোটে নৌকা প্রতীকের পরাজয় দেখানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status