|
দুই হাজার কোটি টাকা পাচার : ফরিদপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
এম এ আজিজ, ফরিদপুর
|
![]() দুই হাজার কোটি টাকা পাচার : ফরিদপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার, উপ-পরিদর্শক শাহীনুর রহমান প্রমূখ। পুলিশ জানায়, ফাইনের বিরুদ্ধে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যুক্তের অভিযোগ রয়েছে। এছাড়া ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি শওকত আলী জাহিদের উপর হামলা, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ক্যাপ্টেন বাবুল ও অলোক সেনের উপর হামলাসহ বহু সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা বলেন, ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে আজ বৃহস্পতিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
