ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
টাকার হিসাব চাওয়ায় প্রবাসী সন্তানকে হত্যা করলো বাবা-মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 August, 2021, 9:00 PM

টাকার হিসাব চাওয়ায় প্রবাসী সন্তানকে হত্যা করলো বাবা-মা

টাকার হিসাব চাওয়ায় প্রবাসী সন্তানকে হত্যা করলো বাবা-মা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামে বাবা, মা ও ভাইয়ের হাতে খুন হলো প্রবাসী শারফুল ঢালী (২৮)নামে এক যুবক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা হোসেনা আরা (৪৫)কে পুলিশ আটক করলেও অভিযুক্ত বাবা ইসহাক ঢালী (৫৫) ও ছোট ভাই আশরাফুল ঢালী (২৫) পলাতক রয়েছে। পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাকুয়া গ্রামের ইসহাক ঢালীর ছেলে প্রবাসী শারফুল দীর্ঘ ৮ বছর যাবত লেবাননে ভালো বেতনে চাকুরী করতো । গত ৬ মাস আগে সে দেশে ফিরে আসে। প্রবাসে কর্মরত অবস্থায় আয়-রোজগারের সমস্ত টাকা সে তার বাবার নামে দেশে পাঠিয়ে দিতো। দেশে ফেরত আসার পর টাকা চাইলে বাবা তাকে কোনো টাকা দিতে অস্বীকৃতি জানায় ।

এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।

গত বুধবার সকাল সাড়ে ৬টার দিকে টাকা-পয়সা নিয়ে ঝগড়ার একপর্যায়ে বাবা ইসহাক ঢালী, মা হোসেনা আরা ও ছোট ভাই আশরাফুল ঢালী লোহার রড ও শাবল দিয়ে প্রবাসী শারফুল ঢালীর মাথায়, পা ও বুকে এলোপাথারী পিটিয়ে প্রায় অর্ধমৃত অবস্থায় বসতঘরে তালাবন্ধ করে রাখে। পরে শারফুল ঢালীর চিৎকারে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করতে গেলে ইসহাক ঢালী, হোসনে আরা, আশরাফুল ঢালী ধারালো অস্ত্র নিয়ে এলাকাবাসীকে ধাওয়া করে। বিকালে খবর পেয়ে পাগলা থানা পুলিশ শারফুল ঢালীকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পরিস্থিতির অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শারফুল ঢালীর মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, বিদেশ থেকে পাঠানো টাকা নিয়ে প্রবাসী ছেলে শারফুল ঢালীর সাথে তার বাবা-মার প্রায়ই ঝগড়া হতো। বুধবার সকালে ঝগড়ার এক পর্যায়ে আশরাফুল ঢালীকে তার মা,বাবা ও ভাই মিলে লোহার রড, শাবল দিয়ে এলোপাথারী পিটিয়ে গুরুতর জখম করে, অর্ধমৃত অবস্থায় বসতঘরে তালাবন্ধ করে রাখে।

পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, অভিযুক্ত মা হোসনে আরা কে আটক করা হয়েছে। এবং অভিযুক্ত বাবা ও ভাইকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status