ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
মডার্নার টিকায় ভেজাল, ১৬ লাখ ডোজ বাতিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 August, 2021, 7:46 PM

মডার্নার টিকায় ভেজাল, ১৬ লাখ ডোজ বাতিল

মডার্নার টিকায় ভেজাল, ১৬ লাখ ডোজ বাতিল

বিশ্বজুড়ে এখন সবচেয়ে প্রয়োজনীয় ওষুধ করোনাভাইরাসের টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্তত সাতটি টিকার অনুমোদন দিয়েছে। পরীক্ষামূলক রয়েছে আরো অন্তত ৫০টি।

বিশ্বের উন্নত দেশ থেকে শুরু করে প্রায় সব দেশ টিকা দেওয়া শুরু করেছে। প্রতিটি দেশই টিকা সংগ্রহের চেষ্টা করছে। উৎপাদক সংস্থাগুলো টিকা সরবরাহ করে পারছে না।

এমন পরিস্থিতিতে মডার্নার টিকায় ভেজালের ঘটনা ঘটেছে। টিকার নির্ধারিত উপাদানের বাইরে ক্ষতিকারক উপাদান পাওয়া গেছে যা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

সম্প্রতি জাপানে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার (২৬ আগস্ট) খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

মডার্নার টিকায় ভেজাল ধরা পড়ায় ১৬ লাখ ডোজ বাতিল করেছে দেশটি। ওষুধ প্রস্তুতকারক টেকেদা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মডার্নার টিকার বেশ কয়েকটি ডোজে ভেজালের খবর পায়। সেজন্য ১৬ লাখ ডোজ টিকা স্থগিত করেছে। তবে মর্ডানার টিকা বিক্রয় ও বিতরণের দায়িত্বে থাকা টাকেডা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলছে, গত বৃহস্পতিবার বেশ কয়েকটি টিকা কেন্দ্রে শিশিরর মধ্যে দূষণ পদার্থ পেয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status