ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
আটোয়ারীতে অন্ত:সত্ত্বা গৃহবধুকে ধর্ষণের অভিযোগ
সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:
প্রকাশ: Thursday, 26 August, 2021, 7:44 PM

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পাঁচ মাসের অন্ত:সত্ত্বা এক গৃহবধু (২৫) কে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় মিমাংসার নামে গ্রাম্য শালিসে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে এলাকার মাতাব্বর ও জনপ্রতিনিধিরা। ঘটনাটি নিয়ে ওই এলাকায় ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বোদগাও গ্রামের মৃত শরিফউদ্দিন (পন্তাখোয়ার) ছেলে আবুল হোসেন(৪০) গত  সোমবার রাত ৮ টায় জনৈক এক গৃহবধু (২৫) কে গোবিন্দপুর এলাকার   মা ও তালহা নামে এক হাস্কিং মিলের পাশে বসবাসরত ঘরে একা পেয়ে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষন করার একপর্যায়ে ওই গৃহবধুর স্বামী এসে দেখে ফেলে। পরে ঘটনাটি জানাজানি হলে গ্রামের মাতাব্বর ও জনপ্রতিনিধিরা আর্থিক লেনদেনের মাধ্যমে ঘটনাটি ধামা-চাপা দেয়। মিলটি আশরাফুল ইসলামের ভাড়া নিয়ে চালিয়ে আসছেন অভিযুক্ত ব্যবসায়ী আবুল হোসেন (ব্যস্ত আবুল)। 


গৃহবধু জানান, আবুল আমাদেরকে মিলে দুই মাস কাজ করার জন্য ঠাকুরগাঁও থেকে নিয়ে আসে। স্বামী মাছ ধরতে যাওয়ায় একা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করে, পরে স্বামী এসে দেখে ফেলে। গৃহবধু এঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানান। গৃহবধুর স্বামী জানান, আমি মাছ ধরতে যাওয়ার যাই কিছুক্ষণ পরে এসে দেখি ঘরের লাইট বন্ধ, এসময় ঘরে গিয়ে দেখি আবুল হোসেন আমার ঘরে স্ত্রীসহ অনৈতিক কাজে লিপ্ত। অভিযুক্ত ব্যবসায়ী আবুল হোসেন জানান, আমার কাছে ওই স্বামী-স্ত্রী একটি অটো ভ্যান কিনে চাইছিল। না দেয়ায় এঘটনা ঘটিয়েছেন।


রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেন নাই। তারা দুজনে খালাত ভাই সম্ভবত আপোষ করে নিয়েছে। এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দিন জানান , এ ঘটনায় এখনো কেউ জানায়নি বা অভিযোগ করেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status