ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
বৃদ্ধার রহস্যজনক মৃত্যুর পর জমি বিক্রির ৪ লাখ টাকা উধাও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 August, 2021, 5:09 PM

বৃদ্ধার রহস্যজনক মৃত্যুর পর জমি বিক্রির ৪ লাখ টাকা উধাও

বৃদ্ধার রহস্যজনক মৃত্যুর পর জমি বিক্রির ৪ লাখ টাকা উধাও

নারায়ণগঞ্জের ফতুল্লায় রহিমা বেগম নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ফতুল্লা থানার কাশিপুর হাটখোলা এলাকার সিকদার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বড় ছেলে মোস্তফা সিকদার জানান, তার ছোট ভাই মহসিন দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য মা রহিমা বেগম ৪ লাখ টাকায় জমি বিক্রি করেন। সেই টাকা ঘরেই রেখেছিলেন, কিন্তু মায়ের মৃত্যুর পর টাকাগুলো পাওয়া যাচ্ছে না।

তিনি আরো জানান, প্রতিদিনের মত গত রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন রহিমা বেগম। সকালে তার ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের লোকজন ডাকতে গিয়ে দেখে তার ঘরের দরজা খোলা। ওই সময় রহিমা বেগমের দেহ খাটে এবং পা মাটিতে পড়েছিল। তার মুখ বালিশ ও কাঁথা দিয়ে ঢাকা ছিল। এছাড়া গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, পরিবারের সদস্যদের দাবি রহিমা বেগমকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status