ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম রাষ্ট্রদূত হচ্ছেন রাশেদ হোসেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 August, 2021, 5:11 PM

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম রাষ্ট্রদূত হচ্ছেন রাশেদ হোসেন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম রাষ্ট্রদূত হচ্ছেন রাশেদ হোসেন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলিমকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। রাশেদ হোসেন নামে এক কূটনীতিককে রাষ্ট্রদূত পদমর্যাদার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক অ্যাম্বাসাডর-অ্যাট লার্জ হিসেবে মনোনয়ন দিয়েছে বাইডেন প্রশাসন।

মার্কিন সিনেটে চূড়ান্ত অনুমোদনের পর এ পদে নিযুক্ত হবেন ভারতীয় বংশোদ্ভূত রাশেদ হোসেন।
শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ৪১ বছর বয়সি রাশেদ হোসেনই প্রথম মুসলিম, যিনি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত পদমর্যাদায় নিয়োগ পেতে যাচ্ছেন।

এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পার্টনারশিপ অ্যান্ড গ্লোবাল অ্যাজ্ঞেজম্যান্ট বিভাগের প্রধান ছিলেন। ওবামার শাসনামলে তিনি ওআইসির মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া পাকিস্তানি বংশোদ্ভূত খিজির খানকে ইউসিআইআরএফের (ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম) কমিশনার হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ কমিশনের কাজ হচ্ছে মুসলিমপ্রধান দেশগুলোতে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা। রাশেদ হোসেনের এ মনোনয়নকে স্বাগত জানিয়েছে মার্কিন ইহুদিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status