ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
শুভেন্দুর সঙ্গী কে এই চন্দ্রনাথ রথ?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2026, 10:37 AM

শুভেন্দুর সঙ্গী কে এই চন্দ্রনাথ রথ?

শুভেন্দুর সঙ্গী কে এই চন্দ্রনাথ রথ?

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ একসময় ভারতীয় বিমানবাহিনীর সদস্য ছিলেন।

বুধবার (৬ মে) রাতে মধ্যগ্রামে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের লাইভ অনুষ্ঠানে বিজেপির শীর্ষস্থানীয় এক নেতা জানিয়েছেন, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে জিততে চন্দ্রনাথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বহু বছর ধরে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন।

এদিন রাতে একটি বাইকে তার গাড়ি অনুসরণ করে এগিয়ে আসে দুর্বৃত্তরা। মধ্যগ্রাম এলাকার একটি বিরিয়ানির দোকানের সামনে গাড়ির কাচ ওঠানো থাকা অবস্থাতেই তাকে গুলি করা হয়। এ সময় চন্দ্রনাথের বুকে অন্তত দুটি গুলি লাগে।

স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, চন্দ্রনাথের বুকের বামদিকে গুলি লাগে। তিনি স্পট ডেড। গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। তার হাতে এবং পেটে গুলি লেগেছে।

দুজনকে প্রথমে ভিভা সিটি নামের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে আহত চালককে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status