ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
শহরে চুমু খাওয়া নিষেধ, কড়া বিজ্ঞপ্তি বিভিন্ন জায়গায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 August, 2021, 4:09 PM

শহরে চুমু খাওয়া নিষেধ, কড়া বিজ্ঞপ্তি বিভিন্ন জায়গায়

শহরে চুমু খাওয়া নিষেধ, কড়া বিজ্ঞপ্তি বিভিন্ন জায়গায়

মুম্বাই বড় একটি শহর। আর সেই শহরের একটি আবাসনের বাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে কড়া এক বিজ্ঞপ্তি, ‘নো কিসিং জোন’। বাণিজ্য নগরীর বোরিভালি এলাকায় এই আবাসনে দেওয়া বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও আবাসিকদের তরফ থেকে স্পষ্টই বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা হলে বাইরে এসে বসেন যুগলেরা। তারপর সেখানে নানারকম ‘অশ্লীলতা’ শুরু হয়। বাড়ির সামনে এমন দৃশ্য দেখতে চান না বলেই বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার মানুষ।

এই আবাসনের নাম সত্যম শিবম সুন্দরম সোসাইটি। ওই আবাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনোভাবেই প্রেম করার বিরোধী নয়। তবে ‘অশ্লীলতা’র বিরুদ্ধে। এই আবাসনের বাসিন্দা করণ ও রুচি পারেখ জানিয়েছেন, তারা একদিন বাড়ির জানালা দিয়ে দেখেন, রাস্তার পাশে তাদের ফ্ল্যাটের জানালার সামনেই ঘনিষ্ঠ হয়ে পড়েছেন এক যুগল। সেই ঘটনার একটি ভিডিও রেকর্ড করে তারা স্থানীয় থানায় পাঠিয়ে দেন। তবে পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে দেখেনি বলেই অভিযোগ তাদের। এ কারণেই তারা বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নেন।

সেখানকার বাসিন্দারা জানান, সন্ধ্যা হলেই গাড়িতে বা বাইকে করে যুগলরা আবাসনের সামনে আসেন। তারপর সেখানে বসে গল্পগুজব শুরু হয়। পরে ঘনিষ্ঠ হতে শুরু করেন তারা। সে কারণে বিজ্ঞপ্তি ঝুলানো হয়েছে। বিজ্ঞপ্তি দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে বলেই জানিয়েছেন আবাসিকরা। যুগলরা আসছেন, তবে ওই বিজ্ঞপ্তির সামনে দাঁড়িয়ে সেলফি তুলে চলে যাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status