ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
দিনে ৪ ঘণ্টা বাথরুমে কাটান স্বামী, প্রকাশ্যে স্ত্রীর অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 August, 2021, 4:08 PM

দিনে ৪ ঘণ্টা বাথরুমে কাটান স্বামী, প্রকাশ্যে স্ত্রীর অভিযোগ

দিনে ৪ ঘণ্টা বাথরুমে কাটান স্বামী, প্রকাশ্যে স্ত্রীর অভিযোগ

প্রতিদিন একবার বাথরুমে ঢুকলে অন্তত ৪৫ মিনিট কাটিয়ে দেন স্বামী। ‘এই আসছি’ বলে আর ফিরতেই চান না স্বামী। এই কাণ্ড চলে চার থেকে পাঁচবার দিনে। সব মিলিয়ে চার ঘণ্টা বাথরুমে কাটে তার। সেটাও মেনে নিচ্ছিলেন স্ত্রী। শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙল রেস্তরাঁয় খেতে গিয়ে।

স্বামীর বহু দিনের এই অভ্যাসে বিরক্ত স্ত্রী। তিনি একবার বাথরুমে ঢুকলে আর বাইরে আসতে চান না। ৪৫ মিনিট ধরে কী করেন? নাম প্রকাশ না করে নি। তবে নেটিজেনদের মাধ্যমে এর সমাধান চেয়েছেন ইংল্যান্ডের এক নারী। জানিয়েছেন, এক প্রকার মেনেই নিয়েছিলেন বিষয়টি। তবে একই ঘটনা যখন রেস্তরাঁয় গিয়ে ঘটল, তখন আর সামলাতে পারলেন না নিজেকে।

রেস্তরাঁয় খাবার খেতে আসার পরেই স্বামী বলেন, তিনি বাথরুমে যাবেন। স্ত্রী বললেন, সেখানেও এমন কাণ্ড না ঘটাতে। তবে তারপরেও যখন ২০ মিনিট কেটে যায়, তখন ওই নারী তার স্বামীকে ফোন করেন। স্বামী বলেন, এখনই আসছেন। কিন্তু তারপর আরো ২০ মিনিট কেটে যায়। তখন আর ধৈর্য ধরে রাখতে পারেননি ওই নারী। তিনি একাই খাবার খেয়ে ফেলেন। এরপর নিজের খাবারের দাম দিয়ে বাড়ি ফিরে যান। স্বামীর এমন অভ্যাসে জেরবার ওই নারী নেটিজেনদের কাছে সুরাহা চেয়েছেন। তার প্রশ্নের নানা রকম উত্তর এসেছে। একজন বলেছেন, চারটি সম্ভাবনা রয়েছে।

১. তিনি হয়তো ফোনে ভিডিও গেম খেলেন।

২. হয়তো পর্নগ্রাফি দেখেন বা হস্তমৈথুন করেন।

৩. হয়তো সত্যিই তার কোনও শারীরিক সমস্যা আছে।

৪. একেবারেই অন্য কিছু।

তবে সমস্যাটির সহজ সমাধান দিয়েছে অন্য একজন। তার বক্তব্য, তাকে বাথরুমে ফোন নিয়ে যেতে দেবেন না। যদি দেখা যায়, তারপরও উনি এমন পরিমাণে সময় কাটাচ্ছেন, তাহলে বুঝতে হবে, তার বড় কোনো সমস্যা আছে। সেটা হয়তো উনি বলতে পারছেন না।

ওই নারী এরপর অবশ্য জানাননি, তিনি তার স্বামীর ঘণ্টার পর ঘণ্টা বাথরুমে কাটানোর কারণ খুঁজে পেয়েছেন কি না। তবে তার আগেই ভাইরাল হয়ে গিয়েছে এই অদ্ভুত সমস্যা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status