ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
এক পায়ে দড়ি লাফিয়ে বিশ্ব রেকর্ড করলো বাংলাদেশের তরুণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 July, 2021, 6:42 PM

এক পায়ে দড়ি লাফিয়ে বিশ্ব রেকর্ড করলো বাংলাদেশের তরুণ

এক পায়ে দড়ি লাফিয়ে বিশ্ব রেকর্ড করলো বাংলাদেশের তরুণ

স্কিপিং রোপ অর্থাৎ এক পায়ে দড়ি লাফিয়ে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখেছে ঠাকুরগাঁও জেলার ছেলে রাসেল। এক পায়ে ৩০ সেকেন্ডে একশ ৪৫ বার ও এক মিনিটে দুইশ ৫৮ বার দড়ি লাফিয়ে গিনেজ বুকে নাম লেখান রাসেল।

প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ১৮ বছরের এ তরুণের এই অর্জনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ অর্জনে বিভিন্ন মহলের প্রশংসায় ভাসছে রাসেল। জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেকেই আসছে রাসেলকে দেখতে ও সাধুবাদ জানাতে।

জানা গেছে, রাসেল ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর সিরাজপাড়া গ্রামের কৃষক বজলুর রহমানের ছেলে। সে ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রী কলেজের মানবিক বিভাগের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

এর আগে এক পায়ে ৩০ সেকেন্ড স্কিপিং রোপে ১৪৪ বার লাফানোর বিশ্ব রেকর্ড ছিল। রাসেল ১৪৫ বার করে এই রেকর্ড করে। আর এক মিনিটে এক পায়ে ২৫৬ বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও রাসেল সেই রেকর্ড ভেঙ্গে করেছে ২৫৮ বার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status