ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ঝগড়া করে বাড়ি ছাড়লেন মা, বাবাকে কুপিয়ে হত্যা ছেলের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 July, 2021, 6:43 PM

ঝগড়া করে বাড়ি ছাড়লেন মা, বাবাকে কুপিয়ে হত্যা ছেলের

ঝগড়া করে বাড়ি ছাড়লেন মা, বাবাকে কুপিয়ে হত্যা ছেলের

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে লুৎফর রহমান। শনিববার সকালে উপজেলার মগড়া ইউনিয়নের ভিতর শিমুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কদ্দুস ভিতর শিমুল গ্রামের মইদুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে পারিবারিক বিষয়ে কদ্দুস ও তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে রাতেই তার স্ত্রী বাড়ি থেকে চলে যান। পরে শনিবার সকালে
ছেলে তার মাকে বাড়িতে দেখতে না পেয়ে বাবার কাছে মায়ের বিষয়ে জানতে চান। এ সময় বাবা কুদ্দুসের সঙ্গে ছেলে লুৎফরের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লুৎফর ধারালো অস্ত্র দিয়ে আব্দুল কদ্দুসকে কুপিয়ে হত্যা করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত লুৎফরকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status