ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
নছিমন-অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 July, 2021, 6:38 PM

নছিমন-অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

নছিমন-অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

পাবনায় নছিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

শনিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে পাবনা-কাশিনাথপুর মহাসড়কের দাড়িয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছে- সুজানগর থানার আহম্মেদপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সবুজ খার দুই মেয়ে সিনথিয়া আক্তার (৫) ও তিন মাস বয়সী আয়েশা আক্তার। নিহত অটোরিকশা চালকের নাম-পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন সবুজ খার স্ত্রী বিলকিস আক্তার (২২)।

তিনি জানান, পাবনা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দাড়িয়াপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমনের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু মারা যায়।

আহত দুইজনের মধ্যে একজনকে কাশিনাথপুর ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত বিলকিস আক্তারকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status