পর্যটন কেন্দ্র কুয়াকাটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে রোপন করা গাছে কাঁঠাল হয়েছে। দীর্ঘ পরিচর্যার পর এ বছর গাছটিতে ৪ টি কাঁঠাল ফলেছে।
১৯৯৮ সালের ১৪ মার্চ এ হলিডে হোমস উদ্বোধন করেছেন বর্তমান ও তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর নিজ হাতে বেশ কয়েকটি গাছের চারা রোপন করেছেন। এর মধ্যে ঝাউ, মেহগনী, বকুল ও কাঠাল গাছ দৃশ্যমান রয়েছে। এখন তাঁরই রোপান করা কাঁঠাল গাছে কাঁঠাল ফলেছে।
এ গাছটির নিচে রয়েছে ছোট্ট একটি ‘নেইম ফলক’। সেখানে লেখা আছে কাঁঠাল গাছের চারা রোপন করেছেন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধানমন্ত্রী রোপন করা কাঁঠাল গাছটি দেখতে গিয়েছিলেন।
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার সাংবাদিকদের বলেন, ১৯৯৮ সালের কথা। ওইদিন আমিও ছিলাম। উদ্বোধনকালে বেশ কয়েকজন মন্ত্রী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ’র নেতৃবৃন্দ ছিলেন। তাদের উপস্থিতে পর্যটন হলিডে হোমস’র অভ্যান্তরে বেশ কয়েকটি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করেছিলেন নেত্রী।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা বলেন, পর্যটন হলিডে হোমস উদ্বোধকালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ কাঁঠাল গাছটি রোপন করেছেন। তাঁর নিজ হাতে রোপনকৃত কাঠাল গাছে কাঠাল ফলেছে এ কাঠাল নেত্রীর কাছে পাঠানো উচিৎ বলে তিনি মনে করেন।
কুয়াকাটার পর্যটন হলিডে হোমস’র ব্যবস্থাপক সুবাষ চন্দ্র নন্দী বলেন, আমি কর্মরত অবস্থায় প্রধানমন্ত্রীর রোপানকৃত গাছগুলো পরিচর্যা করে আসছি। এরমধ্যে কাঁঠাল গাছটিতে এবছর ৪ টি কাঁঠাল হয়েছে। এখন পর্যন্ত কাঁঠালগুলো পাকেনি। তবে এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর রোপনকৃত কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে এ খবরটি শুনে কুয়াকাটার পর্যটন হলিডে হোমসে গাছটি দেখতে গিয়ে ছিলাম।