ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেরিতে সব ধরনের যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 9 July, 2021, 1:16 PM

ফেরিতে সব ধরনের যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ

ফেরিতে সব ধরনের যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ

ফেরিতে অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের যাত্রীবাহী গাড়ি ও সাধারণ যাত্রী পারাপার বন্ধ রাখার জন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। শুক্রবার সকাল থেকে এ নির্দেশনা কার্যকরা করা হচ্ছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে বিআইডব্লিউটিসি নির্দেশনা জারি করেছে। আজ (শুক্রবার) সকাল থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা রয়েছে।

বিআইডব্লিউটিসির নির্দেশনায় বলা হয়, আজ থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status